তরুণকণ্ঠ নিয়ে মতামত
প্রকাশে সাহায্য নিতে
পারেন জনপ্রিয়
ওয়েবসাইট
ফেসবুকের।
তরুণকণ্ঠের বন্ধু হতে
লগ ইন করুন www.face book. com /t orun.kontho
প্রতিদিনের
তারুণ্যময় জীবনে লাইফস্টাইল, ফ্যাশন আর নানা বিষয় নিয়ে তরুণদের জন্য এক আলাদা জগত্
শো না র গা ন
বেঁচে থাক সবুজ
শিল্পী :বাপ্পা মজুমদার
প্রকাশক :জি-সিরিজ
গানের কথা :ক্যারিয়ারের নয় নম্বর অ্যালবামে এসে বাপ্পা নিজেকে খানিকটা সাজানোর চেষ্টা করেছেন এই অ্যালবামে। এতে গান আছে ১১টি। মৌলিক গানের পাশাপাশি থাকছে রবীন্দ্রসংগীত ‘তুমি রবে নীরবে’। রবীন্দ্রসংগীতটি বাপ্পা মজুমদার তার মা প্রয়াত ইলা মজুমদারকে উত্সর্গ করে গেয়েছেন।পুরো অ্যালবামের সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই।
কেন শুনবেন : বাপ্পা বরাবরই মেলোডিনির্ভর গান করে থাকেন। এবারও মেলোডিকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছেন। যা ভালো লাগবে শ্রোতাদের।
দে খা র ছ বি
ডেজ অব গ্লোরি
ছবির কথা : যুদ্ধের চলচ্চিত্রগুলোতে আমরা খুব আগ্রহ নিয়ে দেখি কতটা বাস্তবসম্মতভাবে যুদ্ধ ফুটে উঠেছে, আর সামান্য মাত্র কৌতূহল থাকে কারা যুদ্ধ করছে, কীসের জন্য যুদ্ধ করছে তা নিয়ে। আলজেরিয়ান বংশোদ্ভূত ফ্রেঞ্চ পরিচালক র্যা চিড বঞ্চবার্বের ফ্রেঞ্চ এবং অ্যারাবিক ভাষার চলচ্চিত্র ‘ইনডিজিনাস’ দেখে কিন্তু প্রথমেই মনে আসে—যারা যুদ্ধ করছে, তারা কীসের জন্য যুদ্ধ করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাজিদের কাছে পরাজিত পরাধীন ফ্রান্সকে উদ্ধার করার জন্য এ যুদ্ধ।
কেন দেখবেন :ছবিটিতে চরিত্রের জটিলতা নেই, নেই তেমন রক্তপাতের দৃশ্য, যা যুদ্ধের চলচ্চিত্রগুলোর অতি প্রয়োজনীয় অনুষঙ্গ। তারপরও সিনেমাটোগ্রাফিতে মুভিটিকে অন্যরকম লাগবে, অন্যরকম লাগবে এর শক্তিশালী ডায়লগের জন্যও।
ত থ্য ক ণি কা
হাতির ঝিল
পাঁচ বছর ধরে কাজ চলার পর পর্দা উঠল স্বপ্ন সৌন্দর্যের হাতিরঝিল-বেগুনবাড়ি সমন্বিত উন্নয়ন প্রকল্পের। রাজধানীর পূর্ব থেকে পশ্চিমে যোগাযোগ সহজতর করার পাশাপাশি নগরবাসীর জন্য একটি বিনোদনের স্থান হিসেবে গড়ে তোলা হয়েছে সোনারগাঁও থেকে রামপুরা পর্যন্ত ৩০২ একর জমির উপর বিস্তৃত এই প্রকল্পটি। দৃষ্টিনন্দন সেতু, ওয়াকওয়ে আর চোখধাঁধানো সবুজ বেষ্টনীতে মনভরানো এক অপরূপ দৃশ্য। নিষ্প্রাণ ইটের নগরীতে প্রাণের ছোঁয়া লাগাতে অপরূপ এই হাতিরঝিল প্রকল্প। বিনোদনের জন্য খালে রয়েছে নৌকা চালানোর ব্যবস্থা, ছোট পরিসরে পিকনিক স্পটসহ বেশকিছু সুবিধা। গাড়িতে এ এলাকায় প্রবেশ ও বের হওয়ার জন্য এফডিসির পাশের মোড়ে, মগবাজার রেল ক্রসিং ও রামপুরা সেতুর কাছে তিনটি পথ রয়েছে।
ফ্যা শ ন
চুলের কাটে বৈচিত্র্য
সময়ের সাথে বদলে যাচ্ছে চুলের কাট, মানুষ বদলে নিচ্ছে তার বেশভূষা, সেই সাথে চুলের কাট। অল্পবয়েসীদের জন্য কয়েকটা চুলের কাট থাকছে এবারের আয়োজনে। ব্ল্যাংক কাট কমবয়সী মেয়েদের জন্য মানানসই। ঢেউ খেলানো অথবা সোজা চুলের সৌন্দর্য বাড়াবে এটি। ওভাল, গোলাকার এবং চারকোনা চেহারায় ভালো লাগবে এ কাটটি। তবে লম্বা চেহারায়ও মন্দ লাগবে না। একটু বয়স্কদের জন্য ক্লাসিক বব কাট বেশি মানানসই। এ ছাড়া যাদের চেহারা লম্বাটে ধাঁচের, তাদের জন্যও কাটটি মানানসই।
রেড কার্পেট
লিলি অ্যালেন
লিলি রোজ বেট্রিস অ্যালেন, জন্মসূত্রে একজন ব্রিটিশ নাগরিক। তার ক্যারিয়ারের শুরুটা রেকর্ডিং আর্টিস্ট ও টক শো হোস্ট দিয়ে হলেও বর্তমানে তিনি নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন তার ক্যারিয়ার, একজন রেডিও আর্টিস্ট হিসেবে। পাশাপাশি তার আরও একটি পরিচয় আছে, তিনি একজন গায়িকাও বটে। বিখ্যাত অভিনেতা ও সংগীত সুরকার কেইথ অ্যালেনের একমাত্র সন্তান তিনি। তার অনুপ্রেরণার মূলে ছিল অলটার্নেটিভ সং আর্টিস্ট ‘গালম রক’। সম্প্রতি বিশ্বের অন্যতম জনপ্রিয় সংগীতজ্ঞ স্যার এলটন জনের সঙ্গে একটি প্রজেক্টে কাজ করার ব্যাপারে প্রয়োজনীয় সব কথাবার্তা শেষ করেছেন তিনি। গত বছরের শেষভাগে শুরু হতে যাওয়া ব্রিজেট জোন্স ডায়েরি নামক এই প্রজেক্টের জন্য ১২টি গান লিখেছেন লিলি অ্যালেন। অসম্ভব প্রতিভাধর এবং পরিশ্রমী, নিজের ইচ্ছানুযায়ী কাজ করে দেখানোর সামর্থ্য তার রয়েছে। সম্প্রতি তার একটি গান ইউকে টপচার্টে উঠে এসেছে। তার সম্পর্কে আরও জানতে ভিজিট করুন : http://www.lilyallenmusic.com/lily/ সাইটে।
গেম কর্নার
জিটিএ ফাইভ
জিটিএ সিরিজের আগের গেমগুলোতে একটি চরিত্রের কাহিনীর উপর খেলতে হয়েছে। তবে জিটিএ ফাইভ গেমটিতে একইসাথে ৩টি চরিত্রের ভিন্ন ভিন্ন কাহিনীর উপর খেলতে পারবে। জিটিএ গেম মানেই হলো ক্রাইম এবং ক্রিমিনাল জগতের টান! বরাবরের মতোই জিটিএ ফাইভ গেমটিতেও কেন্দ্র হয়ে থাকছে ক্রাইম দুনিয়া। এ ছাড়াও সাইড মিশনেও আসবে ব্যাপক পরিবর্তন। ভাইস সিটিতে আমরা ব্যাংক ডাকাতি করেছি, স্যান্ড এ্যানড্রেস গেমটিতে আমরা কাসিনো ডাকাতি করেছি। তবে তা মাত্র একটি মিশনেই শেষ। তবে জিটিএ ফাইভ গেমটিতে এসব কাজ যখন তখন যতবার খুশি করা যাবে সাইড মিশন হিসেবে। যার উদ্দেশ্য অবশ্যই টাকা ইনকাম! এ ছাড়াও সিরিজের আগের গেমগুলোতে যেসব মিনি গেমগুলো রয়েছিল তাও জিটিএ ফাইভে রিটার্ন করবে তবে মিনি গেমগুলোও অনলাইনে মাল্টিপ্লেয়ার হিসেবে খেলা যাবে। এখন পর্যন্ত জিটিএ স্যান্ড অ্যান্ডড্রেসের ম্যাপটি সবচেয়ে বৃহত্ ম্যাপ জিটিএ সিরিজে। গেমটি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন :http://www.rockstargames.com/V/ সাইটে।
পড়াশোনা
গণিত অলিম্পিয়াড ফোরাম
দেশে গণিতচর্চা আর গণিতভীতি দূর করার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাংলাদেশে কাজ করছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি (বিডিএমও)। বিডিএমওর তত্ত্বাবধানে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড এবং প্রথম আলোর সহযোগিতায় সারা দেশের বিভিন্ন জায়গায় প্রতিবছর অনুষ্ঠিত হয় গণিত অলিম্পিয়াড। গণিতের শিক্ষার্থীদের জন্য গণিত অলিম্পিয়াড কমিটি চালু করেছে বিশেষ ফোরাম। এটি পরিচালনা করছেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশ নেওয়া বাংলাদেশি গণিত শিক্ষার্থীরা। সাইটটি ভিজিট করতে :http://forum.matholympiad.org.bd
জানার দুনিয়া
নিসর্গ
শহরের ইট-পাথরের আকাশচুম্বী দালানের ভিড়ে ক্রমশ হারিয়ে যাচ্ছে প্রকৃতি। জানালায় দাঁড়িয়ে একটি সবুজ দেখবেন, সে সুযোগটিও নেই। প্রিয় পাঠক, আপনাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যেতে রয়েছে একটি প্রকৃতি ও পরিবেশ বিষয়ক বাংলা ওয়েব সাইট ‘নিসর্গ’। নিসর্গ মূলত বাংলা ভাষায় প্রকৃতি ও পরিবেশ বিষয়ক পোর্টাল। এই সাইটে জীবজগত্, প্রবন্ধ, ভ্রমণ, প্রকৃতি সংবাদ, সাইট রিভিউ ছাড়াও রয়েছে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রকৃতি ও পরিবেশ বিষয়ক প্রবন্ধ ও সংবাদ সংরক্ষণ করে রাখার জন্য আলাদা আর্কাইভ। বাংলাদেশ এবং বিশ্বের উদ্ভিদ ও প্রাণীদের সাথে পাঠকদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য রয়েছে জীবজন্তু নামে একটি বিভাগ। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার মনিটরে চোখ রেখেই চলে যেতে পারবেন প্রকৃতির কাছাকাছি। নিসর্গে আপনি বিনামূল্যে সদস্য হওয়ার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংবাদ ও ছবি প্রকাশ করতে পারবেন। ওয়েব সাইট :http://www.nature.com.bd/
