১৯৯৫ সালে ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারীর একক প্রচেষ্টায় প্রতিষ্ঠার পর থেকে সুনাম কুড়িয়ে চলেছে বিশ্ববিদ্যালয়টি। বিশেষ করে গত ১৭ বছরে তারা প্রতিষ্ঠা করতে পেরেছে—ব্যবসায় প্রশাসন, আইন, সমাজ বিজ্ঞান, ইংরেজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি বিভাগ। আর এই বিভাগগুলোর সাফল্যও অতুলনীয়। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৮০০০ জন এবং পূর্ণকালীন শিক্ষক প্রায় ১৫০ জন। সদ্য এইচএসসি পাস করা শিক্ষার্থীদের জন্য ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভাগগুলো নিয়ে আলোচনা করা হলো।
ব্যবসায় প্রশাসন :ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের খ্যাতনামা অধ্যাপক মো. সেলিম ভূইয়ার নেতৃত্ব ও দিকনির্দেশনায় ব্যবসায় প্রশাসন বিভাগ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিতে বড় ও আদর্শ বিভাগ হিসেবে পরিচিত। এ বিভাগে রয়েছেন অত্যন্ত মেধাবী, অভিজ্ঞ ও পরিশ্রমী ২৪ জন পূর্ণকালীন ও কিছু সংখ্যক খণ্ডকালীন শিক্ষক; যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ডুয়েট, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। এর সম্পর্কে আরও জানতে কথা বলতে পারেন ৯৮৫৮৭৩৪-৫, ০১৭১৮৭৫৮৪১২ এই নম্বরে।
ফার্মেসি :ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ডিন খ্যাতনামা অধ্যাপক এবিএম ফারুক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপদেষ্টা, যার সুনেতৃত্ব ও দিকনিদের্শনায় ফার্মেসি বিভাগের সাফল্য অতুলনীয়। এ বিভাগটি দক্ষ ও উপযুক্ত ফার্মাসিস্ট তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই বিভাগ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক স্বীকৃত।
কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং :কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে এখানে প্রায় আটটি সুবৃহত্ কম্পিউটার ল্যাব আছে। আরও আছে প্রায় ৪০০টি অত্যাধুনিক কম্পিউটার। এ ছাড়া রয়েছে দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট ল্যাব। পুরো ক্যাম্পাসটিতে রয়েছে ওয়াইফাই সুবিধা। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে তিনটি কোর্স চালানো হয়—বিএসসি (অনার্স) ইন সিএসই (দিবা শাখা), বিএসসি (অনার্স) ইন সিএসই (সান্ধ্যকালীন/ডিপ্লোমা) ও এমএসসি ইন সিএসই।
ইলেকট্রিকাল ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং :এ বিভাগের অধীনে দুটি কোর্স চালানো হয়—বিএসসি (অনার্স) ইন ইইটিই (দিবা শাখা), বিএসসি (অনার্স) ইন ইইটিই (সান্ধ্যকালীন/ডিপ্লে¬ামাশাখা)। এই বিষয়ে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট একই সাথে ইলেকট্রিকাল ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে সম্যক ধারণা লাভ করে ফলে চাকরির বাজারে তারা যেমন ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করতে পারে এবং একই সাথে দেশে উদীয়মান টেলিকমিউনিকেশন সেক্টরে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করতে পারে।
আইন বিভাগ :ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদ তাদের প্রতিষ্ঠাকাল থেকেই সফলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছাত্র-ছাত্রীরা এখানে পড়ালেখা করার সুযোগ পায়। চাকরিজীবীদের সুবিধার্থে এখানে দিবা শাখার পাশাপাশি সান্ধ্যকালীন শাখাতেও পড়ালেখার সুযোগ রয়েছে।
যোগাযোগ :ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ৬৬ গ্রিনরোড, ঢাকা।
