নোটিশ বোর্ড

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ১৯:১২
দিল্লিতে বিচারকদের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থী সমন্বয়ে সাত সদস্যর একটি প্রতিনিধিদল সম্প্রতি দিল্লিতে আন্তর্জাতিক বিচারক কাউন্সিল আয়োজিত ‘আইন ও সন্ত্রাসবাদের রুল বিষয়ক কনফারেন্সে’-এ অংশগ্রহণ করে। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার শাহনেওয়াজ মনির, রাইসুল ইসলাম সৌরভ এবং আইন বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ। নয়া দিল্লির ঐতিহ্যবাহী বিজ্ঞান ভবনে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন উদ্বোধন করেন ভারতের সাবেক প্রধান বিচারপতি ও মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান বালা কৃষ্ণ, বিশেষ বক্তব্য রাখেন জম্মু ও কাশ্মীর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও ভারতের সম্পদ ও জ্বালানি মন্ত্রী ডা. ফারুক আব্দুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এএইচএম শামসুউদ্দিন চৌধুরী মানিক।