আত্মবিশ্লেষণ

আপনি কতটা ব্যক্তিত্বের অধিকারী?

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ১৯:১৩
১. কেউ কোনো প্রশংসাযোগ্য কাজ করলে আপনি— ক. তাকে সাদরে অভ্যর্থনা জানান। খ. খুঁত ধরার চেষ্টা করেন। গ. বিষয়টির গুরুত্ব দেন না। ২. সহকর্মী কোনো কারণে আপনার বিরুদ্ধাচরণ করলে আপনি— ক. তাত্ক্ষণিকভাবে রেগে যান। খ. মাঝে মাঝে রেগে যান। গ. বিরুদ্ধাচরণ করার কারণটি খুঁজেন। ৩. বন্ধুবান্ধব বা সহকর্মীদের নিকট আপনি— ক. টাকা ধার করেন না। খ. বেশি প্রয়োজন না হলে টাকা ধার করেন না। গ. সব সময় টাক ধার করেন। ৪. সিএনজি বা রিকশা ঠিক করতে গিয়ে দেখলেন ড্রাইভার নির্দিষ্ট ভাড়ার চেয়ে বেশি ভাড়া চাইছে। তখন আপনি— ক. রেগে চড় দিবেন খ. আরেকটি রিকশা খুঁজবেন গ. রিকশাওয়ালার সাথে তর্ক করবেন। ৫. কথায় এবং কাজে আপনি— ক. যা বলেন তাই করেন। খ. কথা কখনও কাজে রূপান্তরিত হয় না। গ. যা বলেন তার অর্ধেকটা করেন। ৬. দৈনন্দিন জীবনের সাধারণ কথাবার্তায় আপনি— ক. অন্যের সমালোচনায় মেতে উঠেন। খ. গঠনমূলক আলোচনা করেন। গ. চুপচাপ থাকেন। ৭. কর্মক্ষেত্রে সফল হতে আপনি— ক. অপকর্ম পরিত্যাগ করেন। খ. যা প্রয়োজন তাই করেন। গ. পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেন। ৮. ছোটদের সাথে চলাফেরার ক্ষেত্রে আপনি— ক. সার্বক্ষণিক ভালো ব্যবহার করেন। খ. মাঝে মাঝে খারাপ ব্যবহার করেন। গ. সব সময় কর্তৃত্বসূচক ব্যবহার করেন। ৯. পরিবার বা কর্মক্ষেত্রে আপনাকে নিয়ে সবাই— ক. প্রায় হাসি-ঠাট্টা করে। খ. সদ্ভাব বজায় রাখে। গ. মাঝে মাঝে হাসি-তামাশা করে। ১০. পাড়া বা মহল্লায় আপনি— ক. সবার সাথে তাল মিলিয়ে চলেন। খ. ভালো কাজে একাত্মতা প্রকাশ করেন। গ. পরিস্থিতি অনুযায়ী তাল মেলান। ১১. কোনো অনুষ্ঠান বা দাওয়াতে গিয়ে আপনি— ক. প্রায়ই কানাকানি করেন। খ. সবার সাথে সহজভাবে মেশার চেষ্টা করেন । গ. শুধু পরিচিতদের সাথে চলাফেরা করেন। ফলাফল ০-১০ :আপনি মোটেও ব্যক্তিত্ববান নন। আপনি স্বার্থের জন্য সবকিছু করতে পারেন। আপনি সমাজের আর দশটা সাধারণ মানুষের মতোই যাদের মধ্যে ব্যক্তিত্ব সম্পর্কে ন্যূনতম ধারণা নেই এবং অর্জনেও আগ্রহ নেই। ১১-২০ :আপনি পুরোপুরি ব্যক্তিত্ববান মানুষে পরিণত হতে পারেননি। আরও প্রতিজ্ঞ হতে হবে। ২০-৩০ :আপনি এতটাই ব্যক্তিত্ববান যে আপনি সমাজের একজন অনুসরণযোগ্য মানুষ। অবশ্যই এটি আপনার চরিত্রের ইতিবাচক দিক। আপনার স্কোর ক খ গ ১. ৩ ১ ২ ২. ১ ২ ৩ ৩. ৩ ২ ১ ৪. ১ ৩ ২ ৫. ২ ১ ৩ ৬. ১ ৩ ২ ৭. ৩ ১ ২ ৮. ৩ ২ ১ ৯. ১ ৩ ২ ১০. ১ ৩ ২ ১১. ১ ৩ ২