রাবিতে শীতকালীন ছুটি শুরু

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২১:২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শীতকালীন অবকাশ আজ শনিবার থেকে শুরু হচ্ছে। প্রায় ১২ দিন পর ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-প্রধান কর্মকর্তা সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার কথা বিবেচনা করে এবার ছুটির সময় আবাসিক হলসমূহ খোলা থাকছে। বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রমও ১৯ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এই সময় বিশ্ববিদ্যালয়ের কোন ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলবে না।