সিলেটে আজ শেষ হচ্ছে হযরত শাহপরানের

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২১:৫৯
আজ শনিবার শেষ হচ্ছে সিলেটে হযরত শাহপরান (র.) এর তিনদিনব্যাপী পবিত্র ওরস। সিলেট সদর উপজেলার খাদিমনগরে হযরত শাহপরান (র) দরগা প্রাঙ্গণে এই ওরস গত বৃহস্পতিবার থেকে শুরু হয়। গতকাল শুক্রবার দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্ত-আশেকানরা গিলাফ নিয়ে এসে মাজারে ছড়িয়ে দেন। ওরসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরান, জিগির-আসকার, মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ। আজ ভোর ৪টায় অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। এছাড়া বাদ আছর শরবত বিতরণের মধ্য দিয়ে ওরসের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।