একই সময়ে একই দিনে দুই ভর্তি পরীক্ষা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২১:৫০

আগামী ৭ ডিসেম্বর ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়ার কথা। ১০০০ টাকা অনলাইনে ফি প্রদান করে অর্ধ লক্ষাধিক পরীক্ষার্থীর ঐ পরীক্ষায় অবতীর্ণ হওয়ার কথা। কিন্তু ঐ দিন একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ অর্থনীতি কলেজসমূহে ভর্তি পরীক্ষা ঘোষিত হওয়ায় শিক্ষার্থীবৃন্দ চরম হতাশায় ভুগছে। এমনিতেই উচ্চশিক্ষায় সীমিত আসনে অসম প্রতিযোগিতা। ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হয় আমাদের সন্তানেরা! যেহেতু পাস করা শিক্ষার্থীর তুলনায় অপ্রতুল আসন সংখ্যা। এ অবস্থায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, গার্হস্থ অর্থনীতি কলেজসমূহে ভর্তি কমিটির সভাপতি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতিসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক বিনীত নিবেদন এই যে—একই দিনে দুই বেলায় ভর্তি পরীক্ষা নিয়ে দুই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিন।

মামুন রফিক

৬৭ আনন্দ রোড, ইব্রাহীমপুর, ঢাকা ১২০৬