চলচ্চিত্র শ্যুটিংয়ে চীন যাচ্ছেন নিপুন

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২১:১৩
আপাতত কোন টিভি নাটক করবেন না বলে জানিয়েছেন চিত্রনায়িকা নিপুন। সর্বশেষ মাসুদ সেজানের একটি নাটকে কাজ করলেও আপাতত চলচ্চিত্রের ব্যস্ততায় নিজেকে টিভি নাটক থেকে গুটিয়ে নিয়েছেন। সর্বশেষ অভিনেতা নিরবের সাথে জুটি বেঁধে ‘তুমি আসবে বলে’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও খুন শিগগিরই ‘পদ্মা পাড়ের পার্বতী’ নামের চলচ্চিত্রে কাজ শুরু করবেন তিনি। এ ছবিতেও নিপুনের বিপরীতে অভিনয় করছেন নিরব। এছাড়া আগামী মাসে চীনে যাবেন আরো একটি চলচ্চিত্রের শ্যুটিংয়ের কাজে। সেখানে নিপুনের বিপরীতে অভিনয় করেছেন ইমন।