গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানায়, আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকার মিশন প্রধানের দায়িত্ব নিচ্ছেন ভারতীয় নাগরিক সালমান জাহির। বর্তমান আবাসিক প্রতিনিধি গোল্ডস্টেইন বাংলাদেশ ছাড়াও নেপালের মিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চলতি জানুয়ারি মাসে বাংলাদেশে তার দায়িত্বের তিন বছর পূরণ হয়েছে। নতুন আবাসিক প্রতিনিধি না আসা পর্যন্ত সালমান জাহির ভারপ্রাপ্ত হিসেবে বাংলাদেশ ও নেপালে দায়িত্ব পালন করবেন। আর শীঘ্রই এ নতুন আবাসিক প্রতিনিধি নিয়োগ দেয়া হবে বলেও জানানো হয়েছে।
