আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ড খোলা আকাশের নিচে ১৪টি পরিবার

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২২:০৫
উপজেলার বানা ইউনিয়নের উথলি গ্রামে শুক্রবার বিকালে আগুনে পুড়ে ঘরবাড়িহারা ১৪টি পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২ হাজার টাকা, ২০ কেজি চাল ও ২টি করে কম্বল বিতরণ করেন। বোয়ালমারী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার হাসান আলী জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকা।