মহিলা কলেজ ভাংচুরের প্রতিবাদে গাংনিতে সংবাদ সম্মেলন

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:০৭
গাংনী মহিলা ডিগ্রী কলেজে ভাংচুরের ঘটনায় গতকাল রবিবার সংবাদ সম্মেলন করেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন অধ্যক্ষ খোরশেদ আলী। কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তারা, সাবেক সভাপতি ও মিকুশিশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আশরাফুজ্জামান লালু, শিক্ষক নেতা সৈয়দ জাকীর হোসেন, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুজ্জামান, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে খোরশেদ আলী বলেন, গত ১৭ জানুয়ারি বেসরকারি স্কুল জাতীয়করণের দাবিতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির একটি দল গাংনী পৌর মেয়রের নিকট স্মারকলিপি দেয়ার জন্য গেলে সন্ধানী স্কুল এন্ড কলেজের ছাত্ররা শিক্ষকদের উপর হামলা করে। পরে গাংনী মহিলা ডিগ্রী কলেজে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে