দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ১৮:১৯
আজ ৯ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৯ বরিউল আওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৫৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৪১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস। আপনার শুভ সংখ্যা ৪। শুভবার:রবিবার। শুভ রত্ন:গার্নেন্ট। প্রকৃতিগতভাবে আপনি: স্বাধীনচেতা, সৃজনশীল ও মৌলিক চিন্তাধারার অধিকারী। আপনার দৃষ্টিভঙ্গি স্বতন্ত্র। আপনি অনুভূতিপ্রবণ ও নতুনের পূজারী। অন্যের ওপর কর্তৃত্ব করার ইচ্ছা আপনার সকল কাজের অন্তর্নিহিত লক্ষ্য। ব্যতিক্রমী চিন্তা ভাবনার জন্য আপনি প্রায়ই ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। পারিপার্শ্বিকতা ও অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহ আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কবি লর্ড বায়রন,বিল বিক্স বি, বক্সার জর্জ ফোরম্যান, কূটনীতিক উথান্ট, ড. নওয়াজিশ আহমেদ, ওবায়েদ জায়গীরদার, স্থপতি এস এম কামাল, চলচ্চিত্রকার আলমগীর কুমকুম, আব্দুল মতিন। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ কাজকর্মে অধিকতর মনোযোগ দিন। প্রত্যাশা অনুযায়ী সব কাজ শেষ করা নাও হতে পারে। আত্মীয়-স্বজনের সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। দুঃশ্চিন্তায় ভুগতে পারেন। আজ কোনো ঝুঁকি নেবেন না। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ। কোন সাফল্য আনন্দদায়ক হতে পারে। প্রাপ্তি যোগ আছে। সরকারি কর্মকর্তাদের বদলির সম্ভাবনা আছে। রাজনৈতিক কোন ব্যাপারে নিজেকে না জড়ালেই ভালো করবেন। যোগাযোগ শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ অতিরিক্ত ব্যয় পরিহার করতে পারলে ভালো করতেন। সঞ্চয়ের চেষ্টা সফল হতে পারে। অংশীদারী ব্যবসায়ীর জন্য দিনটি শুভ। পার্টনারের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করুন। হাতে নতুন কোন কাজ আসতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করবেন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কাউকে অতিরিক্ত বিশ্বাস করা ঠিক হবে না। কোন কর্মচারী বা বিশ্বস্ত ব্যক্তি বিশ্বাস ভঙ্গ করতে পারে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। আরামপ্রিয়তা ক্ষতির কারণ হতে পারে। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ ব্যয় বৃদ্ধির আশংকা আছে। প্রয়োজন যত বেশিই হোক না কেন ব্যয় হ্রাস করার চেষ্টা করুন। আপনজনদের সাথে ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে। কোন প্রিয় ব্যক্তির সাথে রূঢ় আচরণের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ শরীর মোটামুটি ভালো থাকবে। ব্যবসায়ীদের জন্য দিনটি প্রতিযোগিতামূলক হতে পারে। প্রতিযোগিতা বেশি হলেও ক্ষতিগ্রস্ত হবেন না। ঠিকাদারদের জন্য দিনটি শুভ। নতুন কোন কাজের অর্ডার পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ আবেগপ্রবণ না হলেই ভালো করবেন। অপ্রত্যাশিত কোন কিছু ঘটতে পারে। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। খাওয়া দাওয়া ও আচার আচরণে কোন অনিয়ম করবেন না। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ। সুনাম ও সাফল্য আসতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। দাম্পত্য সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। কোন ধরনের চাকরির সুযোগ সৃষ্টি হতে পারে। ঠিকাদারদের জন্য দিনটি শুভ নয়। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ সঙ্গীতশিল্পীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সুনাম ও সাফল্য পাবেন। আর্থিক দিক ভালো যাবে। শরীর খুব একটা ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ দৈনন্দিন কাজকর্মে অগ্রগতি হতে পারে। শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। কোন লেখা বা শিল্পকর্ম সমাদৃত হবে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ কাজকর্মে অবহেলা করবেন না। নিজের অবহেলার জন্য কোন সুযোগ হাতছাড়া হতে পারে। চেষ্টা অব্যাহত রাখলে সফল হতে পারেন। তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। ঘনিষ্ঠজনের সাথে ভুল বুঝাবুঝি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ অনভিপ্রেত কোন সংবাদ পেতে পারেন। মন ভালো থাকবে না। ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ভ্রমণের কোন সুযোগ পেতে পারেন। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।