ফোকাস

ঢাকাতে সবচেয়ে বড় কনভেনশন সেন্টার

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ১৮:২০
প্রথমবারের মতো দেশে চালু হচ্ছে সর্বাধুনিক, সর্ববৃহত্, অত্যন্ত আকর্ষণীয়, আন্তর্জাতিক ও ফাইভ স্টার হোটেল সমমানের কনভেনশন সেন্টার—গোল্ডওয়াটার। এ কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান, অ্যানিভার্সারি, জন্মদিনের অনুষ্ঠান, কর্পোরেট অনুষ্ঠান, কনফারেন্স, সেমিনার, মিটিং, ব্যবসায়িক স্পেশাল ইভেন্ট এবং প্রোডাক্ট লঞ্চিং-সহ নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে। রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি টাওয়ারের লেভেল-ষোল, সতের, আঠার ও উনিশ তলায় চল্লিশ হাজার বর্গফুট আয়তন বিশিষ্ট এই গোল্ড ওয়াটার কনভেনশন সেন্টার। গোল্ডওয়াটারের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে গত ১৪ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় কনভেনশন সেন্টার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোল্ডওয়াটারের ব্যবস্থাপনা পরিচালক লে. কর্নেল (অব.) হারুন উর রশীদ চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার হারুন অর রশীদ ও ডেপুটি জেনারেল ম্যানেজার সাহাদাত। গোল্ডওয়াটারের ব্যবস্থাপনা পরিচালক লে. কর্নেল (অব.) হারুন উর রশীদ চৌধুরী বলেন, ‘গ্লোডওয়াটার কনভেনশন সেন্টার অন্যান্য কনভেনশন সেন্টার থেকে ব্যতিক্রমধর্মী। কারণ এটা শুধুমাত্র বাংলাদেশের সবচেয়ে গর্জিয়াস ভেন্যুই নয়, এই কনভেনশন সেন্টারে যেকোনো ধরনের অনুষ্ঠান পরিচালনার জন্য প্রতিটি বিষয় অত্যন্ত যত্ন সহকারে পরিকল্পনা করা হয়েছে। এখানে রয়েছে এক্স মিনিস্টার ফায়ার প্রুফ কার্পেট, ক্রিস্টাল বিডেড সেন্ডেলিয়ার, রোমান মার্বেল ভাস্কর্য, আকর্ষণীয় এলইডি ডাইন লাইট, অত্যন্ত উঁচু মানের লিনেন, ফ্ল্যাটওয়ার ও অত্যাধুনিক সার্ভিস ম্যাসিনারিজ ও ইকুই-পমেন্ট—সবকিছু মিলিয়ে বলা যায়, গোল্ডওয়াটার বাংলাদেশের সবচেয়ে গর্জিয়াস কনভেনশন সেন্টার।’ যে সুযোগ-সুবিধা পাওয়া যাবে গোল্ডওয়াটারে ৪০ হাজার বর্গফুট এলাকায় একসাথে ১ হাজার ৮০০ অতিথির খাওয়ার সুযোগ রয়েছে। আছে ৩টি সু-সুজ্জিত বলরুম। প্রতি বলরুমে একসাথে ৬০০ জন অতিথির ডাইনিংয়ের ব্যবস্থা রয়েছে। প্রতিটি বলরুমে মাল্টিমিডিয়া প্রজেকশনের জন্য আছে আরও বিশাল এলইডি স্ক্রিন, সরাসরি ব্রডকাস্ট এবং ইন্টারনেট লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা আরও রয়েছে কেপ্রিকর্ন’স স্কাইওয়াচ রেস্টুরেন্ট। যেখানে একসঙ্গে ৪০০ জন গেস্ট খেতে পারবে। এ ছাড়াও ১ হাজার ২০০ বর্গফুট নিরাপদ কার পার্কিং এবং ৪ হাজার বর্গফুট আয়তনের লবি ও উপরে ওঠানামার জন্য আছে ৫টি বড় লিফট। গোল্ডওয়াটারের খাওয়া-দাওয়ার যত আয়োজন গোল্ডওয়াটার এবং কেপ্রিকর্ন’স স্কাইওয়াচের ক্যাটারিং সার্ভিসের মধ্যে রয়েছে আওয়ার দোভুয়া, মাল্টিন্যাশনাল ক্যুজেন, মাল্টিকোর্স ডিনার, বাফেট স্টাইল লাঞ্চ এবং ডিনার, তিনশ’র অধিক খাবার মেন্যু, ওপেন এয়ার বার-বি-কিউ। গোল্ডওয়াটারের বলরুম ১৬ তলায় রয়েছে গ্র্যান্ড বলরুম-ওয়াক অব ফেইম, ১৭ তলায় রয়েছে রয়েল বলরুম-হেলেন অব ট্রয়, ১৮ তলায় রয়েছে ক্রিস্টাল বলরুম-ক্যাস্টেল অব রাপানজেল। কেপ্রিকর্ন’স স্কাইওয়াচ রেস্টুরেন্ট গত ১৪ জানুয়ারি থেকে ১৯ তলায় যাত্রা শুরু করেছে আকাশছোঁয়া এ রেস্টুরেন্ট। কেপ্রিকর্ন’স স্কাইওয়াচ রেস্টুরেন্টে আছে চাইনিজ, থাই এবং মাল্টিন্যাশনাল ক্যুজেন, ওপেন এয়ার বার-বি-কিউ, চিচুয়ান হটপট, বাফেট ডিনার এবং লাঞ্চ ইত্যাদি। কেপ্রিকর্ন’সের স্কাইওয়াচের বড় আকর্ষণ হবে ৮০ ফুট লম্বা এবং ৪০ ফুট উঁচু ফাউন্টেনের (নির্মাণাধীন) মাধ্যমে অ্যাকোয়েটিক শো, যা রেস্টুরেন্টে আগত অতিথিদের জন্য আয়োজন করা হবে। এটি খোলা থাকবে সকাল ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত। উল্লেখ্য, গোল্ড ওয়াটার ও কেপ্রিকর্নস স্কাইওয়াচ রেস্টুরেন্ট গ্লাস ওয়াটার লিমিটেডের একটি প্রতিষ্ঠান।