রেসিপি

বাচ্চার জন্য টিফিন

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ১৮:২২
সময়টা এখন ছোট্টমণিদের স্কুল গণ্ডিতে পা বাড়ানোর। কিন্তু খাবারে অনীহা তাদের সবকিছুকে ছাপিয়ে। কিছুতেই যেন টিফিন তাদের মুখে রোচে না। তাই শিশুদের উপযোগী কিছু মজাদার আর দেখতে আর্কষণীয় রেসিপি দিয়েছে রন্ধনশিল্পী রেজওয়ানা রেজা আর ছবি তুলেছেন এমএইচ মিশু ভে জ স্টা র উপকরণ :গাজর কুচি ১/২ কাপ, পেঁপে কুচি ১/২ কাপ, ফুলকপি কুচি ১/২ কাপ, গাজর কুচি ১/২ কাপ, আলু ১ কাপ, পনির কুচি আধা কাপ, মুরগির সিদ্ধ কিমা ১ কাপ, ডিম ১টি, ব্রেডক্রাম ২ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, পেঁয়াজ বেরেস্তা ১/২ কাপ, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, তেল ভাজার জন্য, ধনে পাতা কুচি ২ টেবিল চামচ। প্রণালি :সব সবজি আধা সিদ্ধ করে নিন। আর আলু পুরো সিদ্ধ হতে হবে। কিমা, সব সবজি, আলু সব মসলা দিয়ে মেখে নিন। স্টার সেপ করে নিন। ডিমে চুবিয়ে, ব্রেডক্রামে গড়িয়ে ডুব তেলে ব্রাউন কালার করে ভেজে তুলুন। ও ট স্ কে ক উপকরণ :ওটস্ ১/২ কাপ, ময়দা ১/২ কাপ, বাটার ২ টেবিল চামচ, ডিম ১টি, বেকিং পাউডার ১ চা চামচ, দুধ ১/২ কাপ, চিনি ১/২ কাপ, ভেনিলা এসেন্স ১/২ চা চামচ। প্রণালি :ওটস্ দুধের সাথে মিশিয়ে ৮ ঘণ্টা ফ্রিজে রাখুন। ডিমের সাদা অংশ বিট করুন। ফোম তৈরি হলে বাটার, চিনি ও কুসুম দিয়ে বিট করুন। চিনি গলে গেলে ময়দা, বেকিং পাউডার ও ভেনিলা এসেন্স মিশিয়ে মাফিন ট্রেতে বসিয়ে দিন। ওভেন ফ্রি হিট করুন ১০ মিনিট। এরপর ট্রে ওভেনে দিয়ে ১৮০০ ডিগ্রিতে ২৫ মিনিট বেক করুন। পি না ট বা টা র ও ক লা র স্যা ন্ডু ই চ উপকরণ :পাউরুটি ২ পিস, মাখন ১ টেবিল চামচ, পিনাট বাটার ১ টেবিল চামচ, মিক্স ফ্রুট জ্যাম ১ টেবিল চামচ, মধু ১ চা চামচ, কলা স্লাইস ১টা। প্রণালি :এক পিস পাউরুটির উপর প্রথমে মাখন, এরপর পিনাট বাটার, মধু ও কলা দিতে হবে। এরপর এক পিস পাউরুটির গায়ে জ্যাম লাগিয়ে কলার উপর বসিয়ে দিতে হবে। চুলায় ননস্টিক ফ্রাইপ্যান দিয়ে গরম করুন। মাঝারি আঁচে পাউরুটির ২ পাশ ২ মিনিট লাইট ব্রাউন কালার করে ভাজতে হবে।