পাহাড়ি স্বাদ

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ১৮:২২
শীত যখন জাকিয়ে তখন দার্জিলিং, সিকিম আর কাঠমাণ্ডুর কথাই বুঝি বেশি মনে পড়ে। যারা এসব জায়গা ইতোমধ্যে ঘুরে এসেছেন তাদের কাছে চেনা আর যারা যাননি তাদের কাছে কৌতূহল; এমন কিছু মজাদার পাহাড়ি রেসিপি নিয়ে এবারের কড়চা রেসিপি। এসব খাবার কোনোটা বরফঢাকা সিকিমের আবার কোনোটা পাহাড়ঘেরা শহর কাঠমাণ্ডুর। পাহাড়ি দেশ ঘুরে এসব রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী রেজওয়ানা রেজা আর ছবি তুলেছেন এমএইচ মিশু না পি ও ফা উপকরণ :মুরগি ১টা, আদা বাটা (ছেঁচা) ১ চা চামচ, পেঁয়াজ বাটা ২ চা চামচ, কাঁচা মরিচ ৮টি, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, গরম মসলা ১ চা চামচ, তেল ১/২ কাপ, কলাপাতা বড় ১টি, লবণ স্বাদমতো। প্রণালি :মুরগি ছোট করে কেটে ধুয়ে নিন। এরপর মুরগির সাথে সব মসলা দিয়ে মেখে নিন। কলাপাতা গরম পানি দিয়ে ধুয়ে নিন। কলাপাতা ৩ পরত করে তাতে মুরগি মাখা রেখে মুড়ে নিতে হবে। এরপর সুতা দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে। মুড়ানো কলাপাতা একটা স্টিলের বাটির মধ্যে রাখতে হবে। এরপর প্রেসার কুকারে অল্প পানি দিয়ে বাটি বসিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। ৩০ মিনিট আস্তে জ্বাল দিয়ে রান্না করতে হবে। মো মো উপকরণ মোমোর ডো :ময়দা ১ কাপ, তেল ১ টেবিল চামচ, বেকিং পাউডার ১ চিমটি, লবণ পরিমাণমতো, পানি পরিমাণমতো। স্টাফিং :কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, সয়াসস ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, ধনেপাতা কুচি ২ চা চামচ, জায়ফল ১ চিমটি, লবণ স্বাদমতো। প্রণালি স্টাফিং :স্টাফিংয়ের জন্য সব একসাথে মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিন। মোমো :ময়দাতে সব একসাথে মাখিয়ে নিন। ছোট ছোট করে লেচি কেটে পাতলা করে বেলে নিন। এরমধ্যে ১ টেবিল চামচ পুর ভরে কুচির মতো করে ভাঁজ দিন। গোল করে ভাঁজের মাথাটা মুড়ে নিন। মোমো গড়া হয়ে গেল। একটি ডেকচিতে পানি ফুটতে দিন। পানি ফুটলে তার উপর একটা স্টিলের ঝাঁজরি বসান। তার ওপর মোমো রেখে ঢাকনা দিন। ২৫ মিনিট রাখলেই মোমো হয়ে যাবে। চাটনি :ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, টমেটো, ক্যাপসিকাম ও তেঁতুল একসঙ্গে বাটুন। লবণ ও চিনি মেশান। এবার গরম গরম মোমো চাটনি দিয়ে পরিবেশন করুন। দ ই ক লা উপকরণ :কলা ১টি, টক দই ১ কাপ, দারুচিনি গুঁড়া ১ চিমটি, কাজু বাদাম ৩টি। প্রণালি :দই বাটিতে নিয়ে তার সাথে কলার টুকরো, দারুচিনির গুঁড়া ও কাজুবাদাম মিশিয়ে পরিবেশন করুন।