সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখুন: নিক্সন চৌধুরী

আপডেট : ০২ মে ২০১৯, ১৬:৫০

আমাদের সন্তানরা আগামীতে দেশের ভবিষ্যৎ। তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, নেতৃত্ব দেবে। তাই লক্ষ্য রাখতে হবে, সন্তানরা যেন কোনো অবস্থাতেই মাদকের পেছনে না ছোঁটে। স্কুলের প্রতিটি শিক্ষক অভিভাবকসহ প্রশাসনের সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের দিকে। 

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বৃহস্পতিবার তুজারপুর এস,এ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব কথা বলেন। 

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ওহাব ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস, এম হাবিবুর রহমান। 

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় প্রস্তুত কক্সবাজার

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজের সভাপতি মতিয়ার রহমান, তুজারপুর ইউপি চেয়ারম্যান পরিমল দাস, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর, আলগী ইউপি সাবেক চেয়ারম্যান ম.ম ছিদ্দিক মিয়া, ভাঙ্গা বাজার বণিক সমিতির সম্পাদক আবু জাফর মুন্সি, ভাঙ্গা সরকারি কে.এম কলেজের সাবেক জিএস লাবলু মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক জাহিদ মুন্সি, আওয়ামী লীগ নেতা কাওছার আলী মাতুব্বর, তুজারপুর এস,এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু মাতুব্বর প্রমুখ।

ইত্তেফাক/অনি