ফারুক হত্যাকারীদের খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২১:৩৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইল আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যাকারীদের খুঁজে বের করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী রবিবার ফারুক আহমেদের হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন এবং কর্তৃপক্ষের প্রতি দৃষ্কৃতকারীদের খুঁজে বের করার ও তাদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা ফারুকের অবদানের কথা স্মরণ করে বলেন, তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।