মেহেন্দিগঞ্জের উলানিয়া লঞ্চঘাট এলাকায় একটি ট্রলার থেকে ৩ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। ১৫ জানুয়ারি রাতে এমভি পারাবাত-১১ লঞ্চ ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে আসার পথে মেহেন্দিগঞ্জের বাগাইচর এলাকা পার হওয়ার সময় লঞ্চটি একটি বলগেটের উপর উঠে যায়। এতে বালু বোঝাই বলগেটটি ডুবে যায়। রবিবার রাতে ডুবে যাওয়া বলগেট থেকে ভোলার সদর উপজেলার মৃত তাহের মাতব্বরের ছেলে মিজান মাতব্বর (২৮) ও বোরহানউদ্দিন উপজেলার উত্তর দালালপুরের মফিজুল ইসলামের ছেলে শাহাবুদ্দিনের (৪০) লাশ উদ্ধার করে স্বজনরা। অপর শ্রমিকের লাশ নিয়ে স্বজনরা মাদারিপুরে চলে যাওয়ায় তার পরিচয় পাওয়া যায়নি।
মেহেন্দিগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান, ডুবে যাওয়া বলগেট থেকে ডুবুরির সাহায্যে রবিবার ৩ শ্রমিকের লাশ উদ্ধার করে নিহতদের স্বজনরা। এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
