সম্প্রতি ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার পটিয়া প্রতিনিধি আবদুল হাকিম রানা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সরেজমিন পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় প্রধান কাইছার ইকবাল চৌধুরী।
আরও পড়ুন: আগৈলঝাড়ায় পাঁচটি হাত বোমা সদৃশ বস্তু উদ্ধার
অন্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি দৈনিক ইত্তেফাকের লোহাগাড়া প্রতিনিধি অধ্যাপক মো. ইলিয়াছ, সহ-সভাপতি দৈনিক ইনফো বাংলা পত্রিকার সহ-সম্পাদক কাঞ্চন আচার্য্য, দৈনিক ডোনেট বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় প্রধান মহিউদ্দিন ওসমানী, দৈনিক সংবাদ প্রতিদিনের লোহাগাড়া প্রতিনিধি সাত্তার সিকদার, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চৌধুরী (এসিয়ান টিভি ও দৈনিক মানবকণ্ঠ, পটিয়া), সহ-সম্পাদক মো. সফিউল্লাহ (দৈনিক ইত্তেফাক, বাঁশখালী), সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম (দৈনিক ইনফো বাংলা, বাঁশখালী), সহ-সাংগঠনিক সম্পাদক এম এ হামিদ (দৈনিক ইনফো বাংলা, চন্দনাইশ), সহ-সাংগঠিনক সম্পাদক এনামুল হক রাশেদী (দৈনিক সাঙ্গু, বাঁশখালি), সহ-সাংগঠিনক সম্পাদক তুষার আহম্মদ চৌধুরী (দ্যা বাংলাদেশ টু ডে, লোহাগাড়া), কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. রিদুওয়ান (জয়যাত্রা টিভি, চট্টগ্রাম) নির্বাচিত হয়েছেন।
ইত্তেফাক/অনি

