ওরসকে কেন্দ্র করে বেলকুচিতে ১৪৪ ধারা

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:০৮
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেতিল মাজার শরীফের ওরসকে কেন্দ্র করে দু’পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে উপজেলা প্রশাসন উক্ত এলাকায় মঙ্গলবার সকাল ১০টা থেকে ১৪৪ ধারা জারি করে। উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এই মাজার শরীফে প্রতিবছর ২২ ও ২৩ ফেব্রুয়ারি বাত্সরিক ওরস হয়ে থাকে। কিন্তু এই বছরে গদীনশিন পীর খাজা সোহরাব আলী মিয়া ২২ জানুয়ারি থেকে আকস্মিকভাবে ওরস শুরু করেন। এতে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। শান্তিভঙ্গের আশংকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরহাদ আহমদ সকাল ১০টা থেকে ১৪৪ ধারা জারি করেন। এ ব্যাপারে প্রতিপক্ষ খাজা আব্দুস সালাম জানান, ভারপ্রাপ্ত পীর একতরফাভাবে ওরস শুরু করায় সাধারণ মুরিদদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।