ঈশ্বরদীস্থ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) মহাপরিচালক খায়রুল বাসারকে সোমবার বিকালে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের গবেষণা শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মীনাক্ষী বর্মণ স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় ডিজিকে স্ট্যান্ড রিলিজ করে ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে সমমানের পদে পদায়ন করে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে জয়দেবপুর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড: কামাল হুমায়ন কবিরকে মহাপরিচালক পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। খায়রুল বাসারের স্ট্যান্ড রিলিজের খবর গবেষণা কেন্দ্রে পৌঁছার পর আন্দোলনকারী বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মিষ্টি বিতরণ করতে দেখা যায়।
