আজ চট্টগ্রামে আইইবির কনভেনশন শুরু

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:৩৯
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৪তম কনভেনশন আজ বুধবার শুরু হচ্ছে। নগরীর আইইবি মিলনায়তনে আয়োজিত সপ্তাহব্যাপী এ কনভেনশনে দেশ-বিদেশের প্রায় চার হাজার প্রতিনিধি অংশগ্রহণ করবেন। আগামী ২৬ জানুয়ারি সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। ২৮ জানুয়ারি বিকালে অনুষ্ঠেয় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া।