গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ১৮:৫৯
টিভিতে মাত্র ১৫ মিনিটের ঝটপট রান্নার একটি শো’য়ের জন্য বহুদিন থেকেই জনপ্রিয় জেমি অলিভার। তবে রান্নার এই কাজটিতে তিনি যে আসলেই কতোটা পটু সেটা জেমি সম্প্রতি আরও একবার প্রমাণ করলেন তার নিজস্ব ভিডিও নিয়ে প্রকাশ করা ইউটিউব চ্যানেল ফুড টিউবের উদ্বোধনী দিনে। এদিন জেমি তার ইস্ট লন্ডনের অফিসে তার এক সময়কার রন্ধন গুরু এবং ইতালিয়ান শেফ জেনারো কন্টালডোর উপস্থিতিতে মাত্র ৩০ সেকেন্ডে ১০টি মরিচ কুচি করে এতো কম সময়ে সবচেয়ে বেশি মরিচ কুচি করার রেকর্ড গড়েন। উল্লেখ্য, ইতোপূর্বে ৩০ সেকেন্ডে ছয়টি মরিচ কুচি করে জেমির গুরু জেনারোই এই রেকর্ডটি গড়েছিলেন।