আজ বৃহস্পতিবার ২৪ জানুয়ারি পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সভাপতি পদে ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল ও সাবেক সভাপতি আঃ কাদের বেপারী এবং সম্পাদক পদে পাঁচবিবি পৌর মেয়র বর্তমান সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও দলের কেন্দ ীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের ছোট ভাই উপজেলা শাখার ক্রীড়া সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ চন্দন এবারের প্রার্থী। উপজেলা সম্মেলন সফল করার লক্ষ্যে ১৮ নভেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত উপজেলার ৮ ইউনিয়নে নতুন কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে যারা নেতৃত্বে এসেছেন তারা হলেন, বাগজানা ইউনিয়নে ইউনুস আলী মন্ডল সভাপতি, হাফিজার রহমান সম্পাদক, ধরঞ্জী ইউনিয়নে খবির উদ্দিন সভাপতি, মমতাজুর রহমান সম্পাদক, আয়মারসুলপুর ইউনিয়নে দুলাল হোসেন সভাপতি, আব্দুল গনি সম্পাদক, বালিঘাটা ইউনিয়নে কহিনুর বেগম সভাপতি, হাফিজুর রহমান শফি সম্পাদক, আটাপুর ইউনিয়নে সোলায়মান আলী সভাপতি, আব্বাস আলী সরকার সম্পাদক, কুসুম্বা ইউনিয়নে আব্দুর রহমান চৌধুরী সভাপতি, সোহরাব হোসেন সম্পাদক, মোহাম্মদপুর ইউনিয়নে লুত্ফর রহমান চৌধুরী সভাপতি, ইঞ্জিনিয়ার দুলাল তালুকদার সম্পাদক এবং আওলাই ইউনিয়নে আলহাজ্ব ইব্রাহীম আলী সরকার সভাপতি, সম্পাদক পদে একরামুল হোসেন চৌধুরী তওহীদ।
