জবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:২৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের উদ্যোগে প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা মাঠ) অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় ১০ ইভেন্টে ছেলে-মেয়েদের আলাদাভাবে ২০ পর্বে খেলা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, ছাত্র-ছাত্রীদের শরীরচর্চা ও মন-মানসিকতার বিকাশ সাধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার মানোন্নয়নের জন্য ধূপখোলার মাঠে স্থায়ী ক্রীড়া অফিস তৈরির আশ্বাস প্রদান করেন।