শিব সেনার সভাপতি উদ্বব ঠাকরে

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২২:৩৬
ভরতের উগ্র হিন্দুত্ববাদী দল শিব সেনার সাবেক সভাপতি বাল ঠাকরের জন্মদিনে পুত্র উদ্বব ঠাকরেকে সভাপতি নিয়োগ দেয়া হয়েছে। গতকাল মুম্বাইয়ে শিব সেনা ভবনে এক অনুষ্ঠানে তাকে এই পদে নিয়োগ দেয়া হয়। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটের অংশীদার শিব সেনা। খবর এনডিটিভির। গতকাল বুধবার শিব সেনার নির্বাহী কমিটির বৈঠকে দলের নির্বাহী সভাপতি উদ্ববকে সভাপতি নিয়োগের ঘোষণা দেয়া হয়। প্রয়াত বাল ঠাকরের জন্মদিন উপলক্ষে শিব সৈনিকরা শহরের নারীদের মাঝে চাইনিজ চাকু বিতরণ করা হয় যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে। দলের এক নেতা বলেন, সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই তারা ছুরি বিতরণ করেছেন।