দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ১৭:১৫
আজ ১২ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১২ রবিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৫৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৪৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও নেপচুন। আপনার শুভসংখ্যা ৪ ও ৭। শুভবার:রবি ও সোমবার। শুভরত্ন:গার্নেট ও এমেথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি: আদর্শবাদী, কল্পনাপ্রবণ ও অস্থিরচিত্ত। নিজস্ব মানসিক জগতে বিচরণ করতেই আপনি ভালোবাসেন। উদার মানসিকতায় আপনি বিশ্বাসী। আপনার ইনটুইশন প্রখর। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আপনার ঝোঁক থাকতে পারে। লক্ষ্যের প্রতি দৃঢ়তার অভাব আছে আপনার মধ্যে। পারিপার্শ্বিক ঘটনাপ্রবাহ ও খেয়ালীপনা দ্বারা নিয়ন্ত্রিণ হওয়া থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী সমারসেট মম, ভার্জানিয়া উল্ফ, অর্থনীতিবিদ এ এম এ মুহিত, মীর হাশমতউল্লাহ। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ আর্থিক দিক কিছুটা ভালো যাবে। ঋণ পরিশোধের ফলে অর্থ ব্যয় হতে পারে। আজ ভাল কোন সংবাদ পেতে পারেন। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ দাম্পত্য সমস্যা অব্যাহত থাকতে পারে। পারস্পরিক সমঝোতা বজায় রাখার চেষ্টা করুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। পদোন্নতির সম্ভাবনা আছে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। আইনী ঝামেলায় জড়াতে পারেন। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। এ সম্পর্কে পিতা বা পিতৃস্থানের সহযোগিতা পাবেন। আজ কোনো ব্যাপারে ঝুঁকি নেয়া ঠিক হবে না। ব্যস্ততা বৃদ্ধি পাবে। পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। যে কোনো ধরনের বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোন কারণে মন অশান্ত হতে পারে। চঞ্চলতা বা অস্থিরতা পরিহার করুন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কান কথায় কান না দিলেই ভাল করবেন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ মন ভালো থাকবে না। আর্থিক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। অকারণ ব্যয় পরিহার করুন। শরীর হঠাত্ অসুস্থ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। গৃহে অতিথি সমাগম হতে পারে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ আর্থিক ব্যাপারে চিন্তিত হবেন। হিসেব করে চলার চেষ্টা করুন। কোনো সন্তানের সাফল্যে আনন্দবোধ করবেন। স্বামী বা স্ত্রীর সহযোগিতা আশা করতে পারেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। আর্থিক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে। সন্তানের সাফল্য আনন্দদায়ক হতে পারে। ঘনিষ্ঠ কারো সাথে আর্থিক লেনদেন না করলেই ভালো করবেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ শরীর খুব একটা ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। বাড়িতে কোনো বিষয়ে মতানৈক্য দেখা দিতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। যোগাযোগ শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ ক্রীড়াবিদদেরকে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। বিয়ের ব্যাপারে আলোচনা হতে পারে। এ ব্যাপারে আরও খোঁজ নিন। বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে। কাউকে বেশি বিশ্বাস করবেন না। বিশ্বস্ত কারো দ্বারা প্রতারিত হতে পারেন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। মন কোনো কারণে হতাশাগ্রস্ত হতে পারে। নিসন্তান দম্পতিরা হতাশ না হলেই ভালো করবেন। সকল অবস্থায় নিজের উপর আস্থা বজায় রাখুন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। তবে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থসংস্থানের ব্যবস্থা করে নিন। শরীর ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। কারো উপর দায়িত্ব দেয়া ঠিক হবে না। যাত্রা ও যোগাযোগ শুভ।