বুধবার পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান,তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট মকবুল হোসেন বাবু এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মুহাঃ সাদেক কুরাইশী, সদর আওয়ামী লীগ সভাপতি অরুনাংশ দত্ত টিটো প্রমুখ। দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে সাবেক সাংসদ মোঃ ইমদাদুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক পদে মোঃ আক্তারুল ইসলাম নির্বাচিত হন।
