শেরপুরে মধ্যস্বত্বভোগীদের পোয়াবারো, ঠকছে সবজি চাষিরা

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:০০
সবজি এলাকা হিসাবে শেরপুর সুপরিচিত হওয়া সত্ত্বেও ভরা শীত মৌসুমে সবজির দাম কমছে না। প্রকাশ, সবজির চড়া দাম হলেও চাষিরা এর সুফল পাচ্ছে না। ফায়দা লুটছে মধ্যস্বত্বভোগীরা । অভিযোগ সবজির পাইকারী ও খুচরা মূল্যের মধ্যে বিস্তর ফাঁরাক। শেরপুরের বিভিন্ন খুচরা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে গত বছর যে বেগুন ৪/৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সে বেগুন এবার ৫০/৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। আলু ২২ থেকে ২৮ টাকা, পেঁপে ২০ টাকা, পেঁয়াজ ২৫, গাজর ২০টাকা কেজি। মাঝারি সাইজের ফুলকপি, বাঁধাকপি প্রতিটি ২০/২৫ টাকা। এভাবে সব ধরনের সবজির মূল্যই চড়া। উল্লেখ্য, শহরের স্টেডিয়াম মাঠে পাইকারী আড়ত থেকে এসব সবজি মাত্র কয়েকশ’ মিটার দূরবর্তী কাঁচাবাজারগুলোতে এসে দাম দু’তিন গুণ হয়ে যায়। খুচরা সবজি ব্যবসায়ীদের বক্তব্য, তাদের সবজি বেশি দামে কিনতে হয়। কামারের চর ইউনিয়ন ও বলাইর চর ইউনিয়নের কয়েকজন সবজি চাষি জানান, অকাল বন্যা ও প্রচণ্ড শীতে এবার সবজি নষ্ট হয়ে গেছে। ফলে দাম বেড়েছে। তবে তারা এর সুফল পাচ্ছেন না।