জেলার ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত যমুনার দ্বীপ চরে বসবাসকারী প্রায় ৩০ হাজার মানুষ ও ১৫ হাজার গবাদিপশুর মাঝে তীব্র খাদ্য সংকট চলছে। বিগত বন্যায় রোপা আমন ফসল ফলাতে পারেনি কৃষক। তাই কৃষকের ঘরে চাল নেই, নেই কোন খড়। এ কারণে মানুষ ও গবাদিপশুর মাঝে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। এই সংকটকে পুঁজি করে অনেকেই লাভের আশায় যমুনার বালু চরে চাল আর খড়ের হাট বসিয়েছে। গুঠাইল নৌ ঘাটের খড় ব্যবসায়ী কবির উদ্দিন জানান, চরে এবার ধান হয় নাই। খড়ের তীব্র সংকট চলছে। এই সংকট মোকাবেলার জন্য সামান্য মুনাফা খাটিয়ে ৪০/৪৫কিঃমিঃ দূরে জামালপুরের নান্দিনা থেকে ভ্যান, ভটভটিযোগে খড় কিনে গুঠাইল ঘাটে যমুনার দ্বীপ চরের কৃষকদের কাছে প্রতি আঁটি ৩/৪ টাকায় বিক্রি করে থাকি।
ইসলামপুরের চিনাডুলি ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, বিগত বন্যায় ফসল না হওয়ায় অধিকাংশ মানুষের ঘরে এখন অভাব-অনটন দেখা দিয়েছে। পাশাপাশি গো-খাদ্যেরও তীব্র সংকট চলছে
