এনপিএসবির সভাপতি সাইদুল, সম্পাদক রেহানা

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:৫২
সরকারি ও বেসরকারি বেতার ও টেলিভিশনের সংবাদপাঠকদের সংগঠন- নিউজ প্রেজেন্টার্স সোসাইটি অব বাংলাদেশের (এনপিএসবি) দেওয়ান সাঈদুল হাসান (বিটিভি) ও রেহানা পারভীন (বিটিভি) যথাক্রমে সভাপতি এবং সাধারণ সম্পাদক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সম্প্রতি সংগঠনের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা ও ২০১৩-২০১৪ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন ঢাকা ক্লাব লিমিটেডের হামিদুর সিনহা লাউঞ্জে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন এহসান আহমেদ। নির্বাচিত অন্য সদস্যরা হলেনঃ সহ-সভাপতি খালেদ মাসুদ খান (বিটিভি) ও জহিরুল আলম (এনটিভি), সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সজল (বাংলাদেশ বেতার), কোষাধ্যক্ষ লতিফা জামান (বিটিভি), সাংস্কৃতিক সম্পাদক শিরীন শিলা (বিটিভি), সাংগঠনিক সম্পাদক মীর নাসির আহমেদ (বাংলাদেশ বেতার), আন্তর্জাতিক সম্পাদক জামিল আহমেদ (বিটিভি), দপ্তর সম্পাদক এম ওবায়দুর রহমান (এটিএন বাংলা)। এছাড়াও কমিটির নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেনঃ খন্দকার মিজানুর রহমান (দিগন্ত টেলিভিশন), রওশন কবির (বাংলা ভিশন), তারানা আজিজ খান (বিটিভি), ফজলুল হক আরিফ (বিটিভি), মীর আশফাক হোসেন (বাংলাদেশ বেতার)। — প্রেস বিজ্ঞপ্তি