জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০২ মে ২০১৯, ২০:২০

জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় শিরিন (৪২) ও রিনা (২২) নামে দুই অটোবাইক যাত্রী আহত হন। আহতরা ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। নিহত সাইফুল ইসলাম ইসলামপুরের বোয়ালমারী গ্রামের মৃত রিয়াজুল ইসলামের ছেলে।

সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল ৪টায় মেলান্দহ-ইসলামপুর সড়কের দুরমুঠ ফুলতলা এলাকায়। মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশা ও ইজিবাইক জব্দ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামালপুর শহর থেকে যাত্রী নিয়ে একটি অটোবাইক ইসলামপুর যাচ্ছিল। মেলান্দহ-ইসলামপুর সড়কের দুরমুঠের ফুলতলা এলাকায় পিছন থেকে আসা দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দিলে অটোবাইক যাত্রী সাইফুল ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ হিজলায় দুই সন্তানের জননীকে ধর্ষণ মামলায় ব্র্যাক কর্মী গ্রেফতার

মেলান্দহ থানার ওসি(তদন্ত) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু