ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের ভিড় বাড়ছে। মেলার শেষদিকে বাড়ছে বেচা-কেনার ব্যস্ততা। লোকজনের ভিড় সব স্টল ও প্যাভিলিয়নে। আজ শুক্রবার ছুটির দিনে বিক্রির পরিমাণ আগের চেয়ে বাড়ার আশা ব্যবসায়ীদের।
প্রতি বছরের মতো এবারও নানান স্বাদের খাবার পণ্য নিয়ে মেলায় আছে প্রায় অর্ধশতাধিক স্টল ও প্যাভিলিয়ন। এদের মধ্যে দুটি ভিন্ন আকৃতির প্যাভিলিয়ন রয়েছে ‘রিচ’ এর। গত বছর পুরস্কার পাওয়া প্যাভিলিয়নে এবার আছে প্রায় ২শ খাবার পণ্যের সমাহার। চিকেন, বিফ, মাটন, ফিস এবং সবজির তৈরি নতুন পণ্যের মধ্যে রয়েছে সুপার ওয়েডগেটস্, আলু টিক্কি, ইডলি শ্যামবার, মিনি পনি সামুচা, ম্যাকাম স্মাইলস ইত্যাদি। এসব পণ্যের দাম ২’শ টাকা থেকে ২’শ ৯০ টাকার মধ্যে। এছাড়া ৭৫ টাকা থেকে ২’শ টাকা মূল্যের পণ্যের মধ্যে রয়েছে চিকেন নাগেটস্, জাম্বো নাগেটস্, চিকেন কিভস্, সমুচা, মিটবল, চিকেন পপকর্ণ, স্মাইলস, ফিস ফিঙ্গার ইত্যাদি। দেশীয় উপাদানে তৈরি পণ্যগুলো বাংলাদেশে উত্পাদিত। উপহার হিসাবে থাকছে প্লাস্টিকের তৈরি গৃহস্থালী পণ্য।
রিচ’র কর্মকর্তা নুসরাত আশা ইত্তেফাককে জানান, তাদের পণ্যগুলো সম্পূর্ণ হালাল এবং অত্যাধুনিক উপায়ে প্রক্রিয়াজাতগত। এর স্বাদ আন্তর্জাতিক মানসম্পন্ন। এ বছর এরই মধ্যে লক্ষাধিক দর্শনার্থী ‘রিচ’ এর প্যাভিলিয়ন পরিদর্শন করেছে। বর্তমানে অনেক চুক্তিভিত্তিক পোল্ট্রি কৃষক ‘রিচ’ এর সাথে সরাসরি কাজ করছে এবং সারা বছর ন্যায্য দামের সুবিধা উপভোগ করছে। এবারও পুরস্কারের আশা করছি উল্লেখ করে কর্মকর্তা রাজু আহমেদ বলেন, গত বছরের চেয়ে এবার বিক্রি কম। এর কারণ হিসাবে তিনি জানান, এবার দর্শনার্থী ও ক্রেতার সংখ্যা কম মনে হচ্ছে। বনানী থেকে মেলায় আসা নাজমা আক্তার পলি জানান, মেলা শুরুর পর এই প্রথম মেলায় এসেছি। মেলায় প্রবেশের পর প্রথমেই খুঁজে নিয়েছি রিচ’র প্যাভিলিয়ন। বাচ্চাদের জন্য এর নতুন কিছু খাবার পণ্য কিনলাম।
