হরিণাকুন্ডুতে একজনকে কুপিয়ে হত্যা

আপডেট : ০২ মে ২০১৯, ২০:৪৬

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দখলপুর গ্রামে পান বরজের ভিতর নুর ইসলাম ( ৩২ ) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে কে বা কারা। বৃহস্পতিবার বিকালে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত নুর ইসলাম ওই গ্রামের আকবর আলির ছেলে।

ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, বিকাল সাড়ে ৫টার দিকে পান বরজের ভিতর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। হরিণাকুন্ডু থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তার মাথা ও ঘাড়ে কোপানোর চিহ্ন রয়েছে।  

আরও পড়ুন: বিএনপি নির্লজ্জ ও মিথ্যাচারের দল: হানিফ

পুলিশ ধারণা করছে, তার বরজ থেকে কেউ পান চুরি করছিল। নুর ইসলাম চোর ধরে ফেলে। তখন তাকে হত্যা করে চোর পালিয়ে যায়। বরজের ভিতর বেশ বিছু ভাঙ্গা পানও পাওয়া যায়।

ইত্তেফাক/নূহু