মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষে ৫জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার। প্রকাশ, রোশন আলীর ছেলে মো:শফিউল আলমের সাথে একই এলাকার মফজলের ছেলে আব্দুজলিল গংয়ের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আব্দুজলিল গংয়ের বেপরোয়া হামলায় মো:শফিউল আলম, শহীদুল্লাহ, জরিনা খাতুন, আমির আলী মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়।
