গ্রামাঞ্চলে আজও জনপ্রিয় পাটখড়ি

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ২১:৫৩
গ্রামের বাজারে মেঠো সড়কের দু’পাশে পাটখড়ির স্তূপ সাজিয়ে বিক্রির এমন দৃশ্য এক সময়ে নিয়মিত চোখে পড়লেও মাঝে অনেকগুলো বছর পাটের আবাদ কম হওয়ার কারণে তা তেমন দেখা যায়নি। গত কয়েক মৌসুমে পাটের ন্যায্যমূল্য না পেয়ে কৃষকরা হতাশ হয়ে পড়লেও বর্তমানে পাটখড়ির ভাল দাম পাওয়ায় তারা খুশি। নেত্রকোনার হাওরাঞ্চলের চেছড়াখালি বাজারে এখন প্রতি আঁটি পাটখড়ি ১৫/২০ টাকায় বিক্রি হচ্ছে। গ্রামাঞ্চলে জ্বালানি হিসেবে পাটখড়ির চাহিদা এখনও তুঙ্গে —ইত্তেফাক