ব্রাজিলে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ২২:০২
দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপের প্রশংসা করেছে ব্রাজিল। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা ভানা রুসেদ বাংলাদেশের প্রশংসা করে বলেন, সহসাই দেশটি একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ব্রাজিলে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত শামীম আহসান সম্প্রতি রাজধানী ব্রাসিলিয়ায় পরিচয়পত্র পেশ করলে প্রেসিডেন্ট দিলমা এই প্রশংসা করেন। রাষ্ট্রদূত শামীম আহসান ব্রাজিলের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। ব্রাজিলের রাষ্ট্রপতি দুই দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার আগ্রহ জানান এবং নতুন রাষ্ট্রদূতের সাফল্য কামনা করেন।