ঢাকা মেট্রোপলিটন বার এসোসিয়েশনের নতুন সভাপতি জামাল, সম্পাদক ঢালী

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ২২:০৩
গত ২০ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন বার এসোসিয়েশনের ২০১৩-১৪ সনের কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। মোট ১৭টি পদের মধ্যে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থনে নির্বাচিত ১২ জন হলেন সভাপতি মো. জামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো. আসকির খান, সাধারণ সম্পাদক মো. সহিদ হোসেন ঢালী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ (২), সহ-সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান (সেলিম)। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমর্থনে নির্বাচিত সহ-সভাপতি আরিজ আহমেদ, হিসাব বিষয়ক সম্পাদক মো. মাঈন উদ্দিন (মানিক)।-প্রেস বিজ্ঞপ্তি