মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে গতকাল রবিবার দুপুরে মানসিক প্রতিবন্ধী মর্জিনা আক্তারসহ দু’মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে প্রতিবন্ধীরা মানববন্ধন করেছে। তরঙ্গ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এবং সংকল্প প্রতিবন্ধী নারী ও শিশু উন্নয়ন সংস্থা মাগুরার পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনে কয়েকশ’ প্রতিবন্ধী নারী-পুরুষ অংশ নেন। তাদের হাতে ছিল দাবি সম্বলিত ব্যানার ও পোস্টার। মানববন্ধনে বক্তব্য রাখেন, সংকল্প প্রতিবন্ধী নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি মনিরা বেগম, ব্র্যাকের জেলা প্রতিনিধি রোকেয়া খাতুন, তরঙ্গ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা মাগুরার সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। বক্তরা বলেন,সম্প্রতি গাজীপুরে মানসিক প্রতিবন্ধী নারী মর্জিনা আক্তারসহ দু’জন মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে এই মানববন্ধন।
