হালদা নদী থেকে আবারো মৃত মা মাছ উদ্ধার!

আপডেট : ০২ মে ২০১৯, ২১:৩৪

হালদা নদী থেকে আবারো একটি মৃত রুই মা মাছ উদ্ধার করা হয়েছে। উপজেলার উত্তর মাদার্শার কুমারখালি নামক এলাকার হালদা নদীর অংশ থেকে গত বুধবার বিকাল সাড়ে চারটার দিকে মাছটি উদ্ধার করা হয়।

মত্স্য অফিস সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান নামের স্থানীয় এক ব্যক্তি উল্লিখিত এলাকার হালদা নদীর অংশে মৃত মা মাছটিকে ভাসতে দেখেন। পরে আনুমানিক ৮/৯ কেজি ওজনের মৃত রুই মাছটিকে উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন পরিষদে জমা দেন তিনি। পরিষদ কর্তৃপক্ষ চবির প্রাণী বিজ্ঞান বিভাগের ল্যাবরেটরিতে মৃত মা মাছটি জমা দেন।

হাটহাজারী উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম  জানান, ইঞ্জিনচালিত বোটের পাখার আঘাতের কারণে আগে উদ্ধার হওয়া মাছগুলোর ন্যায় এ মাছটিও মারা গিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ডিম ছাড়ার চলতি মৌসুমে গত ২৭ ও ৩০ এপ্রিলসহ বিভিন্ন সময় এ পর্যন্ত পেটে ডিম ভর্তি প্রায় ৫/৬টি মৃত মা মাছ উদ্ধার করা হয়েছে।