সোমবার
বেঙ্গল ফাউন্ডেশনঃ কবি কামাল চৌধুরীর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তার লেখা মুক্তি ও স্বাধীনতার কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন, সন্ধ্যা সাড়ে ৬টা, ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়।
বাংলাদেশ সঙ্গীত পরিবারঃ ৬ষ্ঠতম নিয়মিত একক সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল ৫টা, শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন।
একক আলোকচিত্র প্রদর্শনীঃ ‘জীবনচক্রে কুন্তকার’ শীর্ষক অমিত কুমারের তিন দিনব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন, দুপুর সাড়ে ১২টা, জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তন।
জাতীয় প্রেসক্লাব ও এ্যাকশন অন ডিজ্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্ট-এডিডি ইন্টারন্যাশনালঃ উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকায়নে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, বেলা আড়াইটা, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জ।
সাংবাদিক ফরহাদ খাঁ স্মৃতি ফাউন্ডেশনঃ সাংবাদিক ফরহাদ খাঁ ও তার স্ত্রী রাহিমা বেগম হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে তাদের দ্বিতীয় শাহাদাত্ বাষির্কী উপলক্ষে স্মরণসভা, সকাল ১০টা, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জ।
সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চঃ ‘বাচ্চু রাজাকারের বিচার, জামায়াত শিবিরের হুমকি এবং ভবিষ্যত্ করণীয়’ শীর্ষক আলোচনা চক্র, বিকাল সাড়ে ৩টা, সেগুনবাগিচা মুক্তিযুদ্ধ জাদুঘর।
মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ঢাকাঃ বার্ষিক মিলাদ ও দোয়া মহফিল, বেলা ৩টা, কলেজ প্রাঙ্গণ।
