ন্যায্য মূল্যে মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে ভোক্তাকে সচেতন হতে হবে

আপডেট : ০২ মে ২০১৯, ২১:৪৮

বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ বলেছেন, অন্যায়ভাবে কোন ভোক্তাকে ঠকানো যাবে না। ভোক্তা সচেতন হলে ঠকার সম্ভাবনা থাকে না। ভোক্তার অধিকার রড়্গায় দেশব্যাপী অভিযান চালানো হচ্ছে। জেলা, উপজেলা এমন কি ইউনিয়ন পর্যায়ে ভোক্তা অধিকার সংরড়্গণ করার জন্য কমিটি গঠন করা হয়েছে। আগের চেয়ে এখন ভোক্তা অনেকটা সচেতন হয়েছে। তিনি বলেন, আমরা ভবিষ্যত্ প্রজন্মের জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশে রেখে যেতে চাই। বাণিজ্যমন্ত্রী গতকাল ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আয়োজীত বিশ্ব ভোক্তা দিবস এর আলাচনা সভায় সভাপতিত্ব করে এ সব কথা বলেন।  এসময় তিনি আরো বলেন, উন্নত হতে হলে দুর্নীতি মুক্ত হতে হবে। আমরা প্রচেষ্টা চালাচ্ছি ভোক্তাকে সচেতন করে তোলার জন্য।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম, কনজিউমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি ও সাবেক সচিব গোলাম রহমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর।

উল্লেখ্য, বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৯ উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০১৯ উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ের বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ।