প্রশিক্ষণ

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ১৯:৪০
ডিপ্লোমা ইন ফটোগ্রাফি কোর্স ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউট আগামী ২ ফেব্রুয়ারি থেকে এক বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফটোগ্রাফি কোর্সের আয়োজন করেছে। কোর্সে প্রশিক্ষণার্থীদের ডিজিটাল ক্যামেরার ব্যবহার, ফটো এডিটিং, মডেল ফটোগ্রাফি, প্রোর্ট্রেট ফটোগ্রাফি, ফটো তোলার বিভিন্ন টেকনিকসসহ নানা বিষয় শেখানো হবে। যোগাযোগ :০১৮১৯২৮৫৫৮৪। এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট গত ২৬ জানুয়ারি থেকে ৩ মাসব্যাপী ভিডিও কোর্সের আয়োজন করেছে। এই কোর্সে প্রশিক্ষণার্থীদের এইচডিভি এবং ডিভি ক্যাম্প ফরমেটের ক্যামেরা অপারেশন অ্যান্ড কম্পোজিং, স্টুডিও লাইটিং ও টেকনিসসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন এই নম্বরে ০১৮৩১৫১০০৫২। এমআইএফটি শিক্ষিত তরুণ-তরুণীদের এ পেশায় দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে বাংলাদেশ মার্চেন্ডাইজারস অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত মার্চেন্ডাইজারস ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এমআইএফটি) নামের এই প্রতিষ্ঠান। এখানে উইন্টার সেশনের ২য় ব্যাচের জন্য ভর্তি চলছে, যার ক্লাস শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি। যোগাযোগ :এমআইএফটি, বাড়ি-২/এ, রোড-২/বি, সোনারগাঁ জনপদ, ৪র্থ তলা, সেক্টর-১১, ১নং গেট, উত্তরা, ঢাকা।