বোনিং নাইফ :
হাড় থেকে মাংস ছাড়ানোর জন্য এই ধরনের ছুরি খুবই উপযোগী।
কার্ভিং :
মাংসের বড় টুকরা, ফল অথবা সবজির বড় টুকরা কাটতে এই ছুরি ব্যবহার হয়।
শেফ’স নাইফ :
রান্নাঘরে বাবুর্চির হাতে সব সময়ই যে ছুড়িটি থাকে সেটি এই শেফ’স নাইফ। যেকোনো ধরনের কাটাকুটির জন্য এই ছুরি সেরা।
ক্লেভার :
হাড় কিংবা হাড়ে জড়ানো মাংস, মাছের শক্ত কাঁটা এমন সবকিছু কাটতে ক্লেভার অসাধারণ।
মিট ফর্ক :
মাছ কিংবা মাংসের বড় টুকরো কাটার সময় ধারালো ছুরিতে হাত কেটে যাবার ভয় থাকে আর তাই মিট ফর্ক দিয়ে ধরে কাটুন।
পিলিং নাইফ :
ফল সবজির খোসা ছাড়াতে কিংবা সবজি দিয়ে রকমারি নকশা কাটতে এই ছুরি যথেষ্ট।
