পানির অভাবে বোরো মৌসুমে চাষাবাদে সমস্যা

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ২০:৫৭
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলাধীন পূর্ব লোহালিয়া গ্রামের দরিদ্রদের মধ্যে কেউ কেউ সবজি, ধান ও বিভিন্ন ফসলের আবাদ করে ইতোমধ্যে সচ্ছলতার পথ খুঁজে পেয়েছেন। মনোয়ারা বেগম এদের মধ্যে একজন। তিনি টমেটো,সরিষা, লাল শাক, আলু, ডাঁটা, আখ, ডাল ও ধানের চাষাবাদ করে বছরে প্রায় আড়াই লাখ টাকা লাভ করেন। তাঁর কাছ থেকে জানা যায়, আড়িয়াল খাঁ নদীর পার্শ্ববর্তী খালগুলো শুকিয়ে যাওয়ার কারণে বোরো মৌসুমে ধানসহ অন্যান্য ফসলের চাষ করা যায় না। এদিকে পানি লোনা থাকায় ডিপটিউবওয়েল এক হাজার ফুট নিচ পর্যন্ত বসানো প্রয়োজন। সেটাও হচ্ছে না। তাছাড়া খালও খনন করা হচ্ছে না। খাল খনন করা হলে বোরো মৌসুমে সেচ দেয়া সম্ভব হবে। এতে করে ফসলের উত্পাদন বাড়ানো যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। লিয়াকত হোসেন খোকন, রূপনগর, ঢাকা