চাকরিতে প্রবেশের বয়সসীমা সাধারণ ছাত্রদের ৩০ থেকে ৩৫ বছর, মুক্তিযোদ্ধার পোষ্যদের ক্ষেত্রে আনুপাতিকহারে বয়সসীমা বাড়ানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। সোমবার শহরের চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন সাধারণ ছাত্র পরিষদের আহবায়ক দারাজ আলী, প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমতিয়াজ হোসেন।
