সংসদে ব্যাখ্যা দেবে দুদক

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ২২:০৮
‘পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি ষড়যন্ত্র মামলায় সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসানকে আসামি না করা সঠিক হয়েছে কি না ও দুদক স্বাধীনভাবে কাজ করতে পারছে কি না’-এ ব্যাপারে সংসদের চলতি অধিবেশনেই ব্যাখ্যা দেবে দুদক। সংসদ সদস্য রেহানা আক্তার রানুর তারকা চিহ্নিত এ দু’টি প্রশ্ন জাতীয় সংসদের প্রশ্ন শাখায় জমা দেয়া হয়েছে। গত রবিবার জাতীয় সংসদ মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে ঐ প্রশ্নের জবাব জানতে চাওয়া হয়। দুদক গত রবিবার সন্ধ্যায় এ ব্যাপারে ব্যাখ্যা জাতীয় সংসদে পাঠিয়েছে বলে জানা গেছে।