বরগুনায় মা-মেয়ে গণধর্ষণের ৭ আসামি জেলে, পলাতক ১

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ২২:০৯
বরগুনার আমতলী উপজেলার কুকুয়া গ্রামে মা-মেয়ে গণধর্ষণ মামলার অভিযুক্ত ৮ আসামির মধ্যে ৫ জন গতকাল সোমবার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হলে বিচারক জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন। এরা হচ্ছেঃ শাহীন প্যাদা, কবীর, জহির, রেজাউল ও ঝন্টু। আসামি আহসান ও মনির প্যাদাকে পুলিশ ঘটনার পরপরই গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। জয় নামে অপর আসামি পলাতক।