সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি: সাকিব

আপডেট : ০২ মে ২০১৯, ২২:১১

বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে অনেক বিতর্ক মাথায় নিয়ে দেশ ছেড়েছেন সাকিব আল হাসান। পুরো দলের সঙ্গে বুধবার সকালে যেতে পারেননি। তবে ওই দিনই সন্ধ্যায় আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ খেলতে দেশত্যাগ করেন সাকিব। ইতোমধ্যে আয়ারল্যান্ডের ডাবলিনে দলের সঙ্গে দিয়েছেন তিনি। গতকাল ডাবলিনে দলের সঙ্গে অনুশীলনও করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। বাংলাদেশের ওয়ানডে দলের সহ-অধিনায়ক নিজের বিশ্বকাপ প্রস্ততি নিয়ে গত বুধবার সাংবাদিকদের বলেছেন, ‘আমার পক্ষে যতটুকু সম্ভব প্রস্তুতি নেওয়ার, আমি তা নিয়েছি। বলতে পারেন সর্বোচ্চ প্রস্তুতিই নিয়েছি। এখন বাকিটা তো আল্লাহর ওপরে। চেষ্টা থাকবে যেন আমার সর্বোচ্চ দিতে পারি।’ বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বাঁ-হাতি এই অলরাউন্ডার বলেছেন, ‘আমিও বিশ্বাস করি, সেমিফাইনাল খেলাটা অসম্ভব নয়। তবে ফরম্যাটের কারণে বেশ কঠিন।’