সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘স্টুডেন্ট পার্লামেন্ট’ বিতর্ক প্রতিযোগিতা

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:০০
পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আদলে জাতীয় নির্বাচনী ইস্যুভিত্তিক ছায়া সংসদ ‘স্টুডেন্ট পার্লামেন্ট’ বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে। দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে এটিএন বাংলা। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ধারাবাহিকভাবে এই স্টুডেন্ট পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার পরিচালনা করবেন। আগামী সংসদ নির্বাচন পদ্ধতি, প্রার্থী মনোনয়ন, প্রার্থীর যোগ্যতা, নির্বাচনী ইসতেহার, নির্বাচনী ব্যয়, বর্তমান সরকারের সফলতা-ব্যর্থতা, নির্বাচন কমিশনের ভূমিকা ইস্যু নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করবেন বিতার্কিকরা। বিতর্কে অংশগ্রহণে ইচ্ছুক বিতার্কিকদের নিজ নিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালক, স্টুডেন্ট পার্লামেন্ট এটিএন বাংলা বরাবরে আবেদন করতে হবে।